বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা আর নেই

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা আর নেই

ছবি সংগৃহীত
নিউজ ডেস্কঃ

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা শেফালি বিশ্বাস। আজ শুক্রবার তার সহকারি সজল খবরটি নিশ্চিত করেছেন।

কয়েকদিন আগে স্ট্রোক করার পর থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শেফালি বিশ্বাস। পরে পরীক্ষা করে তার ফুসফুসে পানি জমেছে বলে জানান চিকিৎসকরা। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ শেষকৃত্যের জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। অপু বিশ্বাস তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট। শাকিব খানের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে অপুর বাসায়ই থাকতেন শেফালি বিশ্বাস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD