শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
চীন-রাশিয়ার টিকা উৎপাদন করবে বাংলাদেশ

চীন-রাশিয়ার টিকা উৎপাদন করবে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার আশা ছাড়িনি’

অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশে রাশিয়া এবং চীনের কোভিড-১৯ টিকা উৎপাদনের প্রস্তাবকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, “মন্ত্রিসভা রাশিয়া ও চীনের টিকা উৎপাদনের সুবিধার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।”

তিনি উল্লেখ করেন, সরকার রাশিয়া এবং চীন থেকে সরাসরি সংগ্রহ পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে টিকা উৎপাদনের প্রযুক্তি কিনবে। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রনালয়কে কোনও প্রতিযোগিতামূলক নিলাম মূল্য অনুসরণ করতে হবে না।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবটি রেখেছিল।

ড. শাহিদা আক্তার বলেন, রাশিয়ার স্পুটনিক-ভি এবং চীনের সিনোফার্ম বিভিন্ন বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সুযোগ-সুবিধা এবং রসদ ব্যবহার করে বাংলাদেশে উত্পাদিত হবে।

তিনি বলেন, “সভায় কোনও নির্দিষ্ট কোম্পানির নাম আলোচনা করা হয়নি। তবে নীতিগতভাবে একমত হয় যে রাশিয়া এবং চীন কর্তৃপক্ষ সুবিধাগুলি পরীক্ষা করবে এবং এরপর কে ভ্যাকসিন তৈরি করবে সে বিষয়টি ঠিক করা হবে।”

ভারতের সেরাম ইনস্টিটিউট কর্তৃক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার পর রাশিয়া ও চীনের কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য সরকারের পদক্ষেপের একদিনের মধ্যেই বিষয়টি সরকারের শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।

মুস্তফা কামাল বলেন, যদিও বাংলাদেশ রাশিয়ান এবং চীনা ভ্যাকসিনের স্থানীয় উত্পাদন অনুমোদন করেছে, ভারত থেকে ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার আশা ছাড়িনি।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD