সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থীর মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থীর মৃত্যু

আসিক আদনান, রাবি প্রতিনিধিঃ রাজধানীর সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের ২০১২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মোস্তাফিজুর রহমান। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।

এসব তথ্য নিশ্চিত করে দর্শন বিভাগের শিক্ষার্থী ইসানুর রহমান বলেন, মোস্তাফিজ ভাইয়া সাভারে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চীপ এডমিনিসস্টেটিভ পদে চাকুরি করতেন। সম্প্রতি তিনি রাজশাহীর বাঘায় তার গ্রামের বাড়ী বেড়াতে এসেছিলেন। ফেরার পথে আজ সকাল ৭ টায় আরিচা মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়েন। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

সাভারের স্থানীয়রা জানান, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেন। পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের কিছু দূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয়পত্র।

স্থানীয়দের ধারণা দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন অজ্ঞাত ওই যুবক। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল।

ঘটনাস্থলে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে। যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ এফ এম সায়েদ জানান, ঘাতকদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD