শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ছোটবোনকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছোটবোনকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় মঙ্গলবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দোয়া-মোনাজাতও করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩১ মে) প্রধানমন্ত্রীর দাদি শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবার নিয়ে সেখানে দাদা শেখ লুৎফর রহমান ও দাদির কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাত করেন শেখ হাসিনা।

এরপর তিনি ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী তার ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

বাদ জোহর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন। বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD