শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জবির শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ডাটা প্রদানের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

জবির শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ডাটা প্রদানের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ডাটা প্রদানের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২০) অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ডাটা বান্ডেল প্রদান করার নিমিত্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার জনাব আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এসময় রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (অর্থ ও হিসাব) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেস‘র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম, জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম এবং ম্যানেজার ধীমান কান্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বাড়তি কোন চার্জ ছাড়া সাশ্রয়ী মূল্যে ৩০ দিন মেয়াদ সহ ৩০ জিবি ডাটা প্যাক প্রদান করবে অপারেটরটি। এক্ষেত্রে কারিগরী সহায়তা প্রদান করবে সার্ভিস হাব লিমিটেড (পে স্টেশন)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD