শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী

জবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি পূর্ববর্তী ডিন বীর মুক্তিযােদ্ধা অধ্যাপক ড. আনােয়ারা বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন। সিন্ডিকেটের অনুমতি সাপেক্ষে আগামী ২ (দুই) বছরের জন্য তিনি এ দ্বায়িত্বপ্রাপ্ত হন।

বুধবার (৩ মার্চ) এই উপলক্ষে তিনি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানাে হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এস. এম. আনােয়ারা বেগম পি. আর. এল এ গমন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২৪ (২) ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য উক্ত বিভাগের নতুন চেয়ারম্যান ও সিন্ডিকেটের অনুমােদন সাপেক্ষে জেষ্ঠতার ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২২ (৫) উপধারা অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার গােস্বামীকে নিযুক্ত করা হয়েছে।

ডিনের দায়িত্ব গ্রহনের পর নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার অফিস কর্তৃক আমাকে সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমি সকলের সহযোগীতায় আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চাই। সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

প্রসঙ্গত, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ২রা অগাস্ট, ২০০৮ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান হিসেবেও নিযুক্ত ছিলেন এবং বর্তমানে পুনরায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের ডিরেক্টর হিসেবেও নিযুক্ত রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD