বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
জলোচ্ছ্বাসের আতঙ্কে উপকূলের মানুষ

জলোচ্ছ্বাসের আতঙ্কে উপকূলের মানুষ

নিউজ ডেস্কঃ
ভারতীয় উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার (২৬ মে) দুপুরের আগেই এটি ওডিশায় আঘাত হানতে পারে। এদিকে ইয়াসের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বইছে জড়ো বাতাস।

বুধবার ভোর থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঝড়ো বাতাসসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানি গাবুরা ইউনিয়নের কয়েকটি স্থানের বেড়িবাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করেছে।। উপকূলীয় মানুষের মধ্যে জলোচ্ছ্বাসের আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জোয়ারে শ্যামনগর উপজেলার গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কয়েকটি স্থান দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ উপচে নদীর পানি লোকালয়ে ঢুকছে। ভাটার সময়ও সুন্দরবনসংলগ্ন নদ–নদী উত্তাল রয়েছে। বইছে দমকা বাতাস।

এদিকে বন বিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে নৌযান প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণে জন্য। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আটটি টহলফাঁড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের শাখা কর্মকর্তা মাসুদ রানা জানান, সিংহড়তলী এলাকায় গতকাল রাতে ২১০ জন গ্রামবাসী একত্রে কাজ করে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করেছেন। আজ সকাল থেকে তাঁদের আবার দুর্বল বাঁধে মাটি দেওয়ার কথা রয়েছে।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক জানান, গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী, রমজাননগর, কাশিমাড়ি ও পদ্মপুকুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৪৩টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব স্থানে মাটি দিয়ে বাঁধ মজবুত করার চেষ্টা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD