শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার তাকে নির্বাচিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবার মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি

২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ৭২ বছর বয়সী অ্যান্তনিও গুতেরেস। এর আগে তিনি পর্তুগালের প্রেসিডেন্ট ছিলেন।

জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।

এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার কয়েক সপ্তাহ আগে বান কি মুনের স্থলাভিষিক্ত হয়েছিলেন গুতেরেস। প্রথম মেয়াদের একটা বড় সময় ট্রাম্পকে শান্ত রাখতেই তার কেটে গেছে। ক্ষমতায় আসার পর জাতিসংঘের মূল্যবোধ ও বহুপাক্ষিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি সংস্থার তহবিল কাটছাঁটও করে দেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD