শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জাতিসংঘ শান্তিরক্ষা প্রশিক্ষণ ইন্সটিটিউটে এসপি হালিমের প্রশিক্ষণ প্রদান ও ক্রেস্ট হস্তান্তর

জাতিসংঘ শান্তিরক্ষা প্রশিক্ষণ ইন্সটিটিউটে এসপি হালিমের প্রশিক্ষণ প্রদান ও ক্রেস্ট হস্তান্তর

বাকের সরকার বাবর।।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বা বিপসট। বাংলাদেশ সামরিক বাহিনী মালিকানাধীন এবং পরিচালিত একটি সংস্থা। যা জাতিসংঘ মিশনের জন্য বাংলাদেশ সেনা ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়। এটি বাংলাদেশের গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত। এটি বন্ধুত্বপূর্ণ দেশসমূহের সামরিক কর্মীদেরও প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন এর অংশ “ইউনাইটেড নেশন্স কন্টিনজেন্ট কমান্ডার কোর্স -১৪” এর অতিথি বক্তা হিসাবে গতকাল রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। তিনি সুনামের সাথে ২০১৯-২০২১ সাল পর্যন্ত টানা দুই বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সুদানের দারফুরে কমান্ডার হিসাবে কাজ করেন। তারই কাজের স্বীকৃতিস্বরুপ গতকাল বাংলাদেশের শান্তিরক্ষা মিশন ট্রেনিং এর একমাত্র প্রতিষ্ঠান বিপসটে অতিথি বক্তা হিসাবে তিনি দুটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে দেশ বিদেশের দশ জন উর্ধতন কর্মকর্তাবৃন্দ দু সপ্তাহের প্রশক্ষণে অংশ নেয়। বাংলাদেশের সামরিক ও বেসামরিক অফিসার ছাড়াও প্রশিক্ষনার্থী হিসাবে ছিলেন শ্রীলংকার বিমানবাহিনীর একজন এয়ার কমডোর ও একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। পুলিশ সুপার হালিম “এক্সপেরিয়েন্স শেয়ারিং বাই কমান্ডার অন রুলস্, রেসপনসিবিলিটিজ এন্ড চ্যালেঞ্জ ইন ইউএন পিও” এর উপর বক্তব্য প্রদান করে।
সেশন শেষে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপার বিপসট এর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অবলোকন করেন এবং প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এর সাথে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, বিপসট বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে বিপসটের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওয়াসিমুল হক, এনডিইউ, পিএসসি পুলিশ সুপারকে অভ্যর্থনা জানান। প্রশিক্ষণের অন্যতম বিষয়বস্তু হিসেবে বিপসট এর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন ছাড়াও বর্তমান সময়ের শান্তিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ ম্যানডেটগুলো প্রতিকূল পরিস্থিতির আলোকে বাস্তবায়নের বিষয়েও মত বিনিময় করা হয়। পরে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও ট্যুরিস্ট পুলিশ সুপার স্ব স্ব ইউনিটের ক্রেস্ট শুভেচ্ছা স্বরুপ হস্তান্তর করে। এই সময় পুলিশ সুপার হালিম তার সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জাতির পিতাকে বিশ্বের দরবারে পরিচিতি করার লক্ষ্যে নানা কার্যক্রমের নিউজ পোর্টাল পেপার বুক বিপসটের লাইব্রেরীতে হস্তান্তর করেন।
বিপসটের বিভিন্ন দপ্তরের পরিচালকগণও উপস্থিত ছিলেন। আগত বিদেশী প্রশিক্ষনার্থীবৃন্দ ও বিপসট কর্তৃপক্ষ বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষীদের মহতি অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD