শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জাতীয় ক্রিকেট দল’র শ্রীলংকা সফর বাতিল

জাতীয় ক্রিকেট দল’র শ্রীলংকা সফর বাতিল

স্পোর্টস ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে এবার স্থগিত হয়ে গেল জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফর। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা দেশটির গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, শ্রীলংকা সফরের শুরুতে কোয়ারেন্টিন শর্ত শিথিলে বিসিবির প্রস্তাবনা বিবেচনা করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোডিভ-১৯ ট্যাস্কফোর্সের বিধি বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরে ভঙ্গ করা যাবে না বলে শ্রীলংকা ক্রিকেটকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।

এর আগে সফর নিয়ে গত কয়েকদিন বেশ চিন্তিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকা থেকে আসা একটি ই-মেইলের অপেক্ষায় ছিল তারা। আর সেই অপেক্ষা শেষ পর্যন্ত স্থগিতেই গিয়ে ঠেকল।

মহামারির মাঝে এই সিরিজ খেলতে বিসিবি চেয়েছিল শ্রীলংকা সফরকালে ক্রিকেট দলের অনুশীলনে সহযোগিতা করার জন্য জাতীয় দলের সঙ্গে হাইপারফরম্যান্স স্কোয়াডের সফর।

তবে বিসিবির এই প্রস্তাব শুরুতেই প্রত্যাখ্যান করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ ক্রিকেট দলের বহর কোনোভাবেই ৩০ জনের বেশি হতে পারবে না এবং বাংলাদেশ দলকে শ্রীলংকা পা রেখে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। পাশাপাশি কোয়ারেন্টিন মেয়াদকালে ক্রিকেট দলের কেউ টিম হোটেলের বাইরে বের হতে পারবে না।

এমন কঠোর সব শর্ত মেনে নিতে চায়নি বিসিবি। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, কোয়ারেন্টিনের মেয়াদ শিথিল না করলে এবং কোয়ারেন্টিনকালে অনুশীলনের সুযোগ না দিলে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকা সফর করবে না।

এ জন্য বিসিবির এই অবস্থান জেনে কোভিড-১৯ ট্যাস্কফোর্সের সঙ্গে আলোচনায় বসে শর্ত শিথিলের অনুরোধ করে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী। তবে কোভিড-১৯ ট্যাস্কফোর্স তাদের অবস্থান থেকে একচুলও নড়েনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD