শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাব’র পদত্যাগ

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাব’র পদত্যাগ

নিডস নিউজ ডেস্ক:
পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এক সংবাদ সম্মেলনে তিনি আজ শুক্রবার (২৮ আগষ্ট) এই পদত্যাগের ঘোষণা দেন। স্বাস্থ্যজনিত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অ্যাবে।
অ্যাবে বলেছেন, তিনি চান না সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার অসুস্থতা বাধা হয়ে দাঁড়াক, তাই তিনি পদত্যাগ করেছেন।
মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য তিনি জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
নিজের স্বাস্থ্যের বিষয়ে সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, তিনি দীর্ঘদিন ধরেই একটি রোগে ভুগছিলেন। কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন, অ্যাবের স্বাস্থ্য ভালো। কিন্তু দুই বার হাসপাতালে যাওয়ায় গুজব সৃষ্টি হয়েছে। বিশেষ একবার হাসপাতালে সাড়ে সাত ঘণ্টার বেশী সময় কাটানোর ফলে মেয়াদ পূর্ণ হওয়ার আগে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আট বছর দায়িত্ব পালনের মাইলফলক অতিক্রম করেছেন অ্যাবে। এর মধ্য দিয়ে তিনি জাপানের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতায় পরিণত হয়েছেন। তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নেমেছে। সর্বশেষ জনমত জরিপে তা ৩০ শতাংশে নেমে এসেছে।
রক্ষণশীল ও জাতীয়তাবাদী হিসেবে অ্যাবের পরিচিতি ছিল। তার আগ্রাসী অর্থনৈতিক নীতি অ্যাবেনোমিক্স হিসেবে পরিচিত। তার শাসনামলে জাপানের প্রতিরক্ষা শক্তিশালী হয়েছে এবং সামরিক ব্যয় বেড়েছে।
তবে তিনি সংবিধানের ৯ ধারা সংশোধন করতে পারেননি। ওই ধারায় আত্মরক্ষা ছাড়া সেনাবাহিনীর অন্যান্য কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD