শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরের মাদারগঞ্জে বড় ভাইয়ের দোকানে ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বড় ভাইয়ের দোকানে ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের দোকানের ভেতর ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে ঝাঁপ ভেঙে ছোট ভাই শিপু ঘোষের (২৩) লাশ উদ্ধার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। শিপু ঘোষ বালিজুড়ী ঘোষপাড়া এলাকার শংকর ঘোষের ছেলে।

২৩ আগস্ট ২০২১ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার বালিজুড়ী এলাকায় নির্মাণাধীন পৌর ভবনের সামনে একটি মনিহারি দোকান থেকে শিপু ঘোষের লাশটি উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক গণমাধ্যমকে জানান, রাতে মাঝেমধ্যেই বড় ভাই টুটনের মনিহারি দোকানের ভেতরেই ঘুমাতেন শিপু ঘোষ। তিনদিন আগে বড় ভাই শ্বশুর বাড়িতে গেলে তিনি দোকানেই থাকতেন। সকালে মা অর্চনা রানী তাকে ডাকতে যান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দোকানের ঝাঁপ ভেঙে ভেতরে গিয়ে শিবুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী অনেকেই তার এই রহস্যজনক মৃত্যুতে ধারণা করছে, রাতে হয়তো তিনি কোন কারনে আত্মহত্যা করেছেন। সূত্রে আরও জানা যায়, তার শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD