শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরের মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ৫০ পিস ইয়াবা টেবলেটসহ মো. শফিকুল ইসলাম শান্ত (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ দুপুর ২.৩০টার দিকে জামালপুরের র‌্যাব-১৪ (সিপিসি ১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে মেলান্দহ উপজেলার পাঠানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী পাঠানপাড়া গ্রামের মো. আবু শামার ছেলে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD