বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরের সেই ডিসির শাস্তি

জামালপুরের সেই ডিসির শাস্তি

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ
জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আহমেদ কবীর কখনো আর পদোন্নতি পাবেন না।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক থাকাকালে নারী কেলেঙ্কারির ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি দেয়া হয়েছে। নিম্ন পদে নামিয়ে দেয়া হয়েছে তাকে। এছাড়া কখনো পদোন্নতিও হবে না তার। তিনি বর্তমানে উপসচিব, উপসচিবই থাকতে হবে তাকে।

এর আগে ২০১৯ সালের আগস্টে একের পর এক নারী কেলেঙ্কারির অভিযোগ শোনা যাচ্ছিল জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের বিরুদ্ধে। পরে ৪ মিনিট ৫৮ সেকেন্ডের অনৈতিক কর্মের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। যা ওই সময় ‘টক অব দ্যা টাউন’ এ পরিণত হয়। আলোচনা সমালোচনা চলে দেশব্যাপী।

পরে ভিডিও ভাইরালের ঘটনায় আহমেদ কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার আহমেদ কবীরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। পদোন্নতি হবে না, উপসচিবই থাকবেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD