বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরি

জামালপুরে কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরি

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের নাকাটি কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১ নভেম্বর) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

চুরি যাওয়া লাশগুলো হলো— নাকাটি গ্রামের মৃত নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিন। তারা ৭-৮ মাস আগে মারা যান বলে জানা গেছে।

কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান কালু জানান, ২০১৭ সালে নাকাটি গ্রামের রেললাইনের পাশে কবরস্থানটি গড়ে তোলা হয়। এখান ২৫-৩০টি কবর রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দেখেন, ৩টি কবরের মাটি খুঁড়া ও ৩টি কঙ্কাল উধাও। সোমবার দিনগত মধ্যরাতে অজ্ঞাত দূর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে তার ধারণা।

এব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD