শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে গ্যাস সিলিন্ডার দূর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু ও গুরুতর আহত স্বামী প্রশাসনের বিশ হাজার টাকা অনুদান

জামালপুরে গ্যাস সিলিন্ডার দূর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু ও গুরুতর আহত স্বামী প্রশাসনের বিশ হাজার টাকা অনুদান

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:

জামালপুর পৌরসভার রশিদপুরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পেট্রোলের ড্রামে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে শিপ্রা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হওয়া ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দল। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক বিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও জেলা পুলিশের উধর্বতন কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
২১ মার্চ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই গৃহবধূর টিনের ভাড়া বাসার রান্নাঘরে আগুন লেগে থাকার ঘরসহ সমস্ত আসবাব ভস্মীভূত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়া রশিদপুর বাজারে মনিহারি দোকানে খুচরা পেট্রোল বিক্রি করতেন। সেই পেট্রোলের কয়েকটি ছোট ড্রাম রান্নাঘরে মজুদ ছিল। তারা স্বামী-স্ত্রী ও চার বছরের কন্যা সন্তান নিয়ে এক বছর ধরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বাড়িতে ভাড়া থাকতেন। সকাল সাড়ে ৯ টার দিকে স্বামী-স্ত্রী রান্না করতে যান। তাদের একমাত্র কন্যা সন্তান পাশের দাদাবাড়িতে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে পাশে মজুদ রাখা পেট্রোলের ড্রামে আগুন লেগে রান্নাঘর লাগোয়া থাকার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ওই গৃহবধূ।

জামালপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আ. রাজ্জাক গণমাধ্যমকে জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন রান্নাঘরে মজুদ রাখা পেট্রলের ড্রামে লাগলে মুহূর্তেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD