শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ মায়ের

জামালপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ মায়ের

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চরমল্লিকপুর এলাকার সৌদি প্রবাসী মিজানুর রহমানের এসএসসি পরীক্ষার্থী কন্যার লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।সোমবার দুপুরে উপজেলার চরমল্লিকপুর নুরানী মক্তবের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায এ লাশ উদ্ধার করা হয়। এই তরুণীর রহস্য জনক মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্র জানায় ৫ জলাই সোমবার দুপুরে মোবাইল ফোনের খবর পেয়ে চরমল্লিকপুর এলাকার পরিত্যক্ত এক মক্তব থেকে মুক্তি আক্তর নামে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত তরুণীর মা পারভীন বেগম সাংবাদিকদেরকে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। সে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় । পরে সোমবার সকালে পাশের একটি মক্তব থেকে আমার মেযের ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়। তিনি আরও বলেন পাশের চরহরিপুর গ্রামের প্রবাসী রিপন মিয়ার ছেলে মিরাজ উদ্দিন দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে বিরক্ত করতো। এ নিয়ে তাদের স্কুল শিক্ষককে বিচারও দিয়েছিলাম এর আগে। ওই ছেলেই আমার মেয়েকে অত্যচারের পর হত্যা করেছে। আমি ওই ছেলের বিরুদ্ধে মামলা করবো।
এ ব্যাপারে জামালপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক ( এসআই) আলমগীর মুনছুর গণমাধ্যমকে বলেন সুরতহাল রিপোর্টে লাশের কোন দাগ দেখা যায়নি। তবে ময়না তদন্ত শেষে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD