শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে তিনটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ত্রিশ হাজার টাকা জরিমানা

জামালপুরে তিনটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ত্রিশ হাজার টাকা জরিমানা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর শহরের ৩ টি বেসরকারি ক্লিনিক ডায়গনোস্টিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক এর লাইসেন্স ও নবায়ন ছাড়া ব্যবসা পরিচালনা, সেবার মান অনুন্নত, শর্ত ও নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা না করার জন্য ত্রিশ হাজার টাকা জরিমানা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম বলেন,আমেনা জেনারেল হাসপাতালের লাইসেন্স এর নবায়ন না থাকার কারণে মেডিকেল প্র‍্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারা অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা, মা নার্সিং হোমে একই কারণে ৫০০০ টাকা জরিমানা, সিয়াম ডায়গনোস্টিক সেন্টারে লাইসেন্স না থাকার কারণে ৫০০০ টাকা জরিমানা ও
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মতে সেবার মান অনুন্নত থাকায় ১৫০০০ টাকা ,মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD