শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে বিজিবির অভিযানে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবাসহ ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে বিজিবির অভিযানে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবাসহ ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে বিজিবির অভিযানে
৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় ৬৯ বোতল মদ ও মালিক বিহীন ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজিবির সূত্রে জানা গেছে চলমান অভিযানের ধারাবাহিকতায় গত ১ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত রৌমারী উপজেলার সাহেবের আলগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, হিজলামারী ও বালিয়ামারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা। গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD