বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে ব্যাঙ্ক থেকে টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা গ্রেফতার

জামালপুরে ব্যাঙ্ক থেকে টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা গ্রেফতার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর শহরের সকাল বাজার এলাকার সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে গ্রাহকের সাড়ে ৪ লাখ টাকা চুরির ঘটনা চোরচক্রের মূলহোতা আবুল কালামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর সোমবার ভোরে তাকে ঢাকার গেন্ডারিয়ার ১১ নং লালচাঁন থেকে গ্রেফতার করা হয়।

চোরচক্রের মূলহোতা আবুল কালাম খুলনা জেলার সোনাডাঙ্গার শেখপাল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, দলিল লেখক সুনু নাগের কর্মচারী সোহাগ ৩০ নভেম্বর দুপুরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় সরকারি রাজস্বের সাড়ে ৪ লাখ জমা দিতে যান। সোহাগ ব্যাংকের ক্যাশ-কাউন্টারে টাকা জমা দেওয়ার সময় অভিনব কায়দায় পুরো টাকা হাতিয়ে নেয় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে ব্যাংকের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সদর থানার পুলিশ।

এ ঘটনায় সোহাগ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সিসিটিভির ফুটেজ দেখে সোমবার ভোরে ঢাকার গেন্ডারিয়ার ১১ নং লালচাঁন থেকে আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া কালামের স্বীকারোক্তিতে চোরচক্রের আরও ৪ সদস্যকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD