বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার ধংস ও বালু জব্দ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার ধংস ও বালু জব্দ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ২টি ড্রেজার ধংস ও বালু জব্দ করা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় সকাল ১০.৪০ মিনিট থেকে দুপুর ১.০০টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন । অভিযানে ২টি ড্রেজার পোড়ানো হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। স্তুপীকৃত বালু জব্দ করে স্থানীয় কাউন্সিলর মোঃ ফজলুল হক আকন্দের জিম্মায় রাখা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন বলেন পরবর্তীতে জব্দকৃত বালু নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এছাড়া এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD