শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে র‌্যাবের অভিযানে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার ও একজন পলাতক

জামালপুরে র‌্যাবের অভিযানে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার ও একজন পলাতক

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:

জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে শহরের দড়িপাড়া বাইপাস মোড় সংলগ্ন জুলেখা ময়দার মিলের সামনে থেকে একজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে। তবে তার সাথে থাকা একজন পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. নজরুল ইসলাম (৩০)। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মন্ডলবাড়ী ছাতারিয়া বাগমারা গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে।
র‌্যাবের সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের অভিযানে শুক্রবার ১৬ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে জামালপুর ভুয়া ডিবি পুলিশ মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পলাতক আসামির নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে মো. দুলাল (৪৫), পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, তবে ব্যাঙ মিয়ার বাসার সামনের বাসার নাইট গার্ড বলে জানায়।

গ্রেপ্তার আসামির কাছ থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদান করে ইজিবাইক চালকদের কাছ থেকে সংগ্রহ করা নগদ ১ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD