শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২ইউপিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার ও বালু জব্দ

জামালপুরে ২ইউপিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার ও বালু জব্দ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ও রানাগাছা নামক ২টি ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে প্রায় ৪০ হাজার ঘন ফুট বালু ও লক্ষীরচর ইউপি এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ২টি ড্রেজার জব্দ করা হয়েছে। ৩০ নভেম্বর সোমবার বিকাল ৪টায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ও লক্ষীরচর ইউনিয়ন এলাকার ব্রহ্মপুত্র নদের চরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম। অভিযানে ২টি ড্রেজার জব্দ করে লক্ষীরচর ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন বিদ্যুৎ এর জিম্মি রাখা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। স্তুপীকৃত বালু জব্দ করে স্থানীয় কাউন্সিলর জিম্মায় রাখা হয়।
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদা বেগম বলেন পরবর্তীতে জব্দকৃত বালু নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এছাড়া এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD