রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
জামালপুর জেলা কারাগারে এক কয়েদী মৃত্যু

জামালপুর জেলা কারাগারে এক কয়েদী মৃত্যু

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে জামালপুর জেনারেল হাসপাতলে নেওয়ার পথে তিনি মারা যান। তার কয়েদী নং৩১৩৯/এ। কারাগার সুত্রে জান যায় তিনি একটি প্রতারণার মামলায় ৪২০ ধারায় আদালতের রায়ে চলতি বছরের আগস্ট মাস থেকে এক বছরের সশ্রম কারাদন্ড ভোগ করছিলেন।
আমজাদ হোসেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকা এলাকার সৈয়েদুর রহমানের ছেলে।
জেলার আবু ফাহ্ত্তাহ গণমাধ্যমেকে বলেন, কয়েদী আমজাদ হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি যোহর নামাজ পড়ার পর পরিবারের সাথে মোবাইলে কথাও বলেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জামালপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিরঞ্জিৎ সরকার সংবাদ মাধ্যমকে বলেন, কারগারের ফার্মাসিস্ট আ. হামিদসহ কারারক্ষীরা কয়েদী আমজাদ হোসেনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD