শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুর মিনিস্ট্রিয়াল কর্মচারী ক্লাবে ৮ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জামালপুর মিনিস্ট্রিয়াল কর্মচারী ক্লাবে ৮ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর পৌরসভার বকুলতলা এলাকায় মিনিস্ট্রিয়াল কর্মচারী সমিতির ক্লাবে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জুয়ারিকে আটক করে জরিমানা করা হয়েছে। অভিযানে নগদ ২৮ হাজার ৭৯৭ টাকা, ৩৪ বান্ডিল তাস ও ১০টি টালি খাতাসহ ৮জন জুয়ারিকে আটক করে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা করা হয় । ২৪ নভেম্বর রাতে এই অভিযান চালানো হয়।
পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, দণ্ডিত ৮ জন হলেন জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার ছৈয়েদুর রহমানের ছেলে মো. সামছুদ্দিন (৫৮), দেওয়ানপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মো. খালেকুর রহমান (৫৫), পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ (৬০), হাটচন্দ্রার হযরাত আলীর ছেলে মো. মজনু মিয়া (৪৫), কাচারীপাড়ার মৃত আলহাজ মনির উদ্দিন আহম্মেদের ছেলে মো. মিজানুর রহমান (৫৭), ফুলবাড়ীয়া মুন্সিপাড়ার কামাল হাসানের ছেলে মো. তরুন হাসান কাজল (৫২), কলেজ রোড এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. জাকিউল ইসলাম (৬৪) ও ঘোষপাড়ার মৃত ওমর চন্দ্র দাসের ছেলে বাদল চন্দ্র দাস (৫১)। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানাসহ র‌্যাবের সদস্য এবং জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিরক কুমার দাস ২৪ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে বকুলতলা এলাকায় বাংলাদেশ মিনিষ্ট্রিয়াল কর্মচারী সমিতির ক্লাব ঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। আদালত ১৮৬৭ সালের জুয়া প্রতিরোধ আইনের ৪ ধারায় এই জরিমানা দণ্ড প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD