শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ট্রাফিক স্কুলে প্রতীকী ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ট্রাফিক স্কুলে প্রতীকী ম্যারাথন

প্রেস বিজ্ঞপ্তি।।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সারাদেশে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সর্বস্তরের পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এর উদ্যোগে জুলাই-যোদ্ধাসহ আন্দোলনে আহত ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের স্মরণে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন ট্রাফিক স্কুল টিডিএসের সকল অফিসার সদস্য, প্রশিক্ষনার্থী মিলিয়ে প্রায় ৩০০ সদস্য। সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম। শুরুতে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ম্যারাথন শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা অভ্যুত্থানের সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পুলিশ সদস্যদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ’
৩০০ প্রতিযোগী নিয়ে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথনটি টিডিএস একাডেমিক কেন্দ্র থেকে শুরু হয়।
গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এ প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপনের অন্যতম অংশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD