শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
জেলার শ্রেষ্ঠ সার্কেল মির্জা সালাহউদ্দীনকে নলতা দরবেশ আলী ক্যাডেট স্কুলের অভিনন্দন

জেলার শ্রেষ্ঠ সার্কেল মির্জা সালাহউদ্দীনকে নলতা দরবেশ আলী ক্যাডেট স্কুলের অভিনন্দন

আকিবুজ্জামিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

অপরাধ নির্মুল, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজের দক্ষতা, সততা ও স্বচ্ছতার জন্য সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন। এজন্য জেলার সুদক্ষ পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান তাকে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট প্রদান করে তার কাজের সম্মান জানান ও স্বীকৃতি দেন। এর আগে এডিশনাল এসপি মির্জা সালাহউদ্দীন খুলনা বিভাগেরও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে সম্মাননা লাভ করেছেন।

এদিকে সৎ ও দক্ষ পুলিশ অফিসার মির্জা সালাহউদ্দীন ২০১৬ সাল থেকে নলতা আহ্ছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের সম্মানিত উপদেষ্টা। তিনি বন্ধুসুলভ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। চৌকস পুলিশ অফিসার মির্জা সালাহউদ্দীন শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় নলতার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহ্ছানিয়া দরবেশ আলী মেমোঃ ক্যাডেট স্কুল পরিবারের পক্ষ থেকে গুণীজন ও সম্মানিত উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। স্কুলের পক্ষে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, অধ্যক্ষ খান আলাউদ্দিন সহ সকল সহকারী শিক্ষক, ছাত্রছাত্রী ও কমিটির সদস্যবৃন্দও তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD