শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে অভিযানে ১৩কেজি ইলিশ ও ১৫লাখ টাকা মূল্যের ৫০হাজার মিটার জাল জব্দ

ঝালকাঠিতে অভিযানে ১৩কেজি ইলিশ ও ১৫লাখ টাকা মূল্যের ৫০হাজার মিটার জাল জব্দ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগ সূত্র জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হলেও অসাধু জেলেরা মা ইলিশ ধরার চেষ্টা করে। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান পরিচালনা করে। ১০টি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে ৫০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করে। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের আদেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD