শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে এক হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে এক হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে (২৭জুলাই) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ইন্দ্রপাশা গ্রামের শমসের ডাকাতের বসতঘরে তল্লাশী করে এই ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মাইনউদ্দিন।

এসময় শমসের উদ্দিনের ছেলে খৈয়াম হোসেন (৩২) এবং একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তপু (৩৩) কে আটক করা হয়েছে।

ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মাইনউদ্দিন এবং মো. মোস্তফা এ অভিযানের নেতৃত্ব দেন। জব্দকৃত ইয়াবাসহ আটক দুজনকে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্চ খলিলুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD