শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে চার জুয়াড়ির জেল

ঝালকাঠিতে চার জুয়াড়ির জেল

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে চার জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রোপাশা জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের সির্বাহী মেজিষ্ট্রেট ও ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন। পরে রাতেই তাদের থানায় সোপর্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রপাশা এলাকার মৃত আব্দুল জুলমত খানের ছেলে মো. আব্দুস ছোবাহান খান (৬০), মো. হেদায়েত হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২৮), মৃত হোসেন আলী খানের ছেলে মো. খসরু খান (৪০), মৃত মোসলেম হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২২)।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD