শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে দুস্থদের জন্য দুরন্ত ফাউন্ডেশনের ‘খুশির ঝুড়ি’

ঝালকাঠিতে দুস্থদের জন্য দুরন্ত ফাউন্ডেশনের ‘খুশির ঝুড়ি’

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার সেবায় ব্যতিক্রমী এক কর্মসূচি গ্রহন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ‘খুশির ঝুড়ি’ নামে একটি করে ঝুড়ি ও ফেস্টুন ঝুলিয়ে রাখা হয়েছে। এসব ঝুড়িতে রুটি, কলা, বিস্কুট, কেক, চকলেট, ওয়েফারসহ বিভিন্ন ধরনের শুকনো খাবার রাখা হয়েছে। যা অসহায় ও ক্ষুধার্ত মানুষ এ ঝুড়ি থেকে খাবার নিয়ে খেতে পারবেন। আবার কেউ ইচ্ছে করলে খাবার কিনে ওই খুশির ঝুড়িতে রাখতে পারবেন।

সরেজমিনে ঘুরে দেখাগেছে, কাঠালিয়া পাইলট স্কুল এর সামনে সিয়াম কসমেটিকস এবং উপজেলা পরিষদ এর সামনের কিছু দোকান ছাড়াও সদরের বিভিন্ন স্থানে এ ঝুড়ি ভর্তি খাবার ও সাথে একটি বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ঝুলিয়ে রাখা হয়।

দুরন্ত ফাউন্ডেশন কাঠালিয়া শাখার সদস্য সচিব সোয়েবুজ্জামান তিতাস জানান, কাঠালিয়ায় ভিক্ষুক, রিকশা ও ব্যান চালকসহ, অসহায় ক্ষুধার্ত মানুষ প্রয়োজনে খুশির ঝুড়ি থেকে খাবার নিয়ে ক্ষুধা নিবারণ করতে পারবেন এবং কেউ চাইলে ওই ঝুড়িতে খাবার কিনে রাখতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD