বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে মাদক মামলায় ১জনের ৫ বছরের সশ্রম কারাদন্ড

ঝালকাঠিতে মাদক মামলায় ১জনের ৫ বছরের সশ্রম কারাদন্ড

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত মাদক আইনের মামলায় মিলন(২৭)কে ৫বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। বৃহস্পতিবার বৈকালীক পর্বে এই আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মিলন ঝালকাঠি শহরের বাসন্ডা এলাকার মোঃ মুজিবুর রহমানের পুত্র। ২০১৭ সালে ৯ আগস্ট দিবাগত রাত পৌনে ৯টায় যুব উন্নয়ন অফিসের সামনে একটি মুধি দোকান থেকে মিলনকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালে আর্ম পুলিশ ব্যাটালিয়ানের একটি টিম আটক করে এবং তার স্বীকার উত্তির ভিত্তিতে ও তার হেফাজত থাকা ৫২পিস ইয়াবা ট্যাকলেট উদ্ধার হয়। এই ঘটনায় আর্ম পুলিশ ব্যাটালিয়নের এস আই মোঃ আবু হানিফ বাদি হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসএই মোঃ মোজাম্মেল হক আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে।

এদিকে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত শিশু কন্যাকে(১২) অপহরণ করার দায়ে কথিত ভন্ড ও ওঝা সোলেমান ফকিরকে(২৭)কে ১৪ বছরের স্বশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬মাসের দন্ডাদেশ প্রদান করেছে। বৃহস্পতিবার বৈকালিক পর্বে এই আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এম এ হামিদ রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত সোলেমান ফকির বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের রতন ফকিরের পুত্র। অভিযোগ রয়েছে ২০১৫ সালের ১৮ জুলাই সোলেমান ফকির রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের ইউনুছ সরদারের কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। তাকে বিভিন্ন স্থানে রাখে এবং তার সাথে থাকা ৫০ হাজার টাকা মূল্যের সোনর গহনা নিয়ে যায়। ইউনুছ সরদার খোঁজ খবর নিয়ে আসামীর বসত বাড়ী থেকে ১৫ আগস্ট ২০১৫ বিকেল ৪ টায় নিয়ামতি পুলিশ ফাঁিড়র সহযোগীতা নিয়ে উদ্ধার করে। এ ব্যাপারে ইউনুস সরদার ১৮ আগস্ট বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউনুস মিয়া ২৩/১২/২০১৫ আদালতে চার্জসীট দাখিল করেন। আদালত ৮জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। রায় প্রদানকালে আসামী পলাতক ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD