শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে স্কুল ছাত্রী অপহরণ, মামলা দায়ের

ঝালকাঠিতে স্কুল ছাত্রী অপহরণ, মামলা দায়ের

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগে দুই বন্ধুসহ ৭ জনকে আসামী করে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন ওই স্কুল ছাত্রীর মা।

এজাহার সূত্রে জানা গেছে ৮ম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলে অপহরণ করে করে নিয়ে যায়।
নলছিটি পৌরসভার নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী গত ২১ মে সকাল সারে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নলছিটি পৌরসভার সাবেক কমিশনার এনামুল করিম মিশু মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে অপহরণের শিকার হয়।

উপজেলার কুলকাঠি ইউনিয়নের হয়বাৎপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হাসিব ওরফে রাকিব ও তার বন্ধু তৌকাঠী গ্রামের আবু বক্করের ছেলে মোঃ সজিব হাওলাদার স্কুল ছাত্রীর মুখ চেপে মোটরসাইকেলে তুলে বরিশালের দিকে নিয়ে যায়।
এ সময় ওই স্কুল ছাত্রীর সাথে থাকা একই বিদ্যালয়ের দুই ছাত্রী দৌড়ে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।

উল্লেখ্য, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠি গ্রামের জনৈক বাসিন্দা তার মেয়েকে নিয়ে নলছিটি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর চম্পা বেগমের বাড়িতে থেকে পড়াশোনা করিয়ে আসছেন।

এ ব্যাপারে অপহরণের স্বীকার মেয়েটির মা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ ও অপহরণের সহায়তার অপরাধে দুই বন্ধুসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান স্কুল ছাত্রী অপহরণের বিষয়ে একটি মামলা হয়েছে।
আসামিদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমেছে বলেও তিনি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD