শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে প্রশাসন

ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে প্রশাসন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১ জন।এদিকে সরকারের নির্দেশ মানাতে ২৮ ও ২৯ জুন সকাল থেকে মাঠে নেমেছে ঝালকাঠি জেলা ও সকল উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেটরা ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করছেন স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিদের। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা স্থান ত্যাগ করলেই রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে এখানকার সাধারণ মানুষ। জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আহম্মেদ হাছান বলেন, করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি”।করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সকাল থেকে ঝালকাঠির রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

রাজাপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক বেশী।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, “জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি”।
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, জরিমানা করেও জনগনকে ঘরমুখী করা যাচ্ছেনা।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, “করোনা পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করাচ্ছি, মাস্ক বিতরণ করছি ও স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা সহ সরকার নির্দেশিত যাবতীয় কর্মকান্ড ডিসি মহোদয়ের নির্দেশে করে যাচ্ছি”
বাজারে আসা আবুবক্কর বলেন, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী নামবে, তাই আগামী ১ সপ্তাহের বাজার করতে বের হয়েছি। জেসমিন আক্তার বলেন, মাসের শুরুতে লগডাউ হবে, তাই আগাম বাজার করার জন্য বের হয়েছি। মুদি দোকানী সজীব হাওলাদার বলেন, কাষ্টমারদের দুরত্ব বজায় রাখতে দোকানের সামনে ৩ ফিট দুরত্ব রেখে রং করে দিয়েছি, তাতেও যদি কাষ্টমাররা ভিড় জমায় আমাদের কি করার আছে।

ঝালকাঠি সদরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল্লাহ আল মেহেদী বলেন, আমাদের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শহরের যেসকল এলকায় মানুষের চলাচল বেশি, সেসব এলাকায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করছি এবং রিক্সা, অটো এবং মোটর সাইকেলে অতিরিক্ত লোক থাকলে আইনগত ব্যাবস্থা নিচ্ছি। মাক্স না থাকলে সচেতন করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD