শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে ৬৮০পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠিতে ৬৮০পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে ইয়াবাসহ জাকিরুল ইসলাম মারুফ মুন্সী নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

(২৮ জুন) মঙ্গলবার সকালে কাঁঠালিয়া থানা পুলিশ সাংবাদিকদের জানান, উপজেলার আমুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামের মালেকের চায়ের দোকানের সামনে মোঃ জাকিরুল ইসলাম মারুফ মুন্সী (৩৯) কে ঘোরা-ফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশ কৌশলে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মারুফ মুন্সীর সহযোগী সোহেল মুন্সী পালিয়ে যায়। জাকিরুল ইসলাম মারুফ মুন্সী আমুয়া ইউয়িনের ২নং ওয়ার্ড আমুয়া গ্রামের বাসিন্দা। সে জহিরুল ইসলামের পুত্র।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানার এসআই মাহমুদুল হক মিল্টন একদল পুলিশ নিয়ে বাঁশবুনিয়ায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মারুফ মুন্সীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮/৩৬ (১), ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং ০৮, তারিখঃ ২৮ জুলাই-২২। তাকে ঝালকাঠি জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সোহেল মুন্সীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD