শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠি স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা, গ্রেফতার-২

ঝালকাঠি স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা, গ্রেফতার-২

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠির রাজাপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার রাতে ছাত্রীর পিতা বাদী হয়ে অজ্ঞাতসহ ৬ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ০৪)। পুলিশ রাতেই এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। অপহৃতা ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মোঃ জালাল হাওলাদার এর পুত্র মোঃ ইসমাইল হাওলাদার (২২), আলী আহম্মদ হাওলাদার এর পুত্র মোঃ শাহ জালাল হাওলাদার (২৩)।

মামলা সূত্রে জানাগেছে, ঐ ছাত্রী উপজেলা সদর ইউনিয়নের একটি বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে অধ্যায়নরত। উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মোঃ জামাল হাওলাদার এর পুত্র মোঃ এছাহাক হাওলাদার (১৯) এর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঐ ছাত্রী তার বাবার বাড়ি থেকে উপজেলা সদরে আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে এছাহাক, ইসমাইল, শাহ জালালসহ অজ্ঞাতরা ঐ ছাত্রীকে জোড়পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD