শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝিনাইদহে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্কঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১টা ৪৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইন চ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনার সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, পারবতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দু’টি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এসময় বিকট শব্দে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দু’টির তিনটি বগি লাইন চ্যুত হয়।

তিনি আরও জানান বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সাথে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD