শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
টিকিটের জন্য টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা

টিকিটের জন্য টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা

নিউজ ডেস্কঃ

টিকিটের জন্য টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ভিড় করতে থাকেন তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। প্রায় এক হাজার সৌদি প্রবাসী সেখানেও বিক্ষোভ করছেন।
সৌদি আরবে যেতে উড়োজাহাজের টি‌কিট না পাওয়ায় কর্মস্থ‌লে ফিরতে পারছেন না তারা। এতে ক্ষুব্ধ প্রবাসীরা গত রোববার থেকে বিক্ষোভ করছেন। তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। তাই চাকরি বাঁচানোর আনুষ্ঠানিক নিশ্চয়তা ছাড়া পথ না ছাড়ার ঘোষণা তাদের।
ভবিষ্যত যখন অনিশ্চিত তখন কোন আশ্বাসেই ভরসা রাখা দায়। তাই টানা তৃতীয় দিনের মতো রাজপথে সৌদি প্রবাসীরা।
বুধবার ভোর থেকেই হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে বাড়তে থাকে টিকিট প্রত্যাশীদের ভিড়। টিকিট না পেয়ে আবারও উত্তপ্ত হয়ে ওঠে কারওয়ানবাজার। সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নিয়ে এক পর্যায়ে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ, বন্ধ হয়ে যায় যান চলাচল।
৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে না পারলে ভিসা কিংবা চাকরি কোনটাই থাকবে কি না জানা নেই। আর্থিক ক্ষতির পাল্লাটা ক্রমেই ভারী হচ্ছে। তাই কর্মস্থলে ফিরতে মরিয়া তারা।
এদিকে, বিক্ষুব্ধ প্রবাসীদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করে পুলিশ।
মঙ্গলবার সৌদি আরবকে ভিসা ও আকামার মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD