শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন

নিউজ ডেস্কঃ
জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি ও সেনা প্রধান এ মশাল প্রজ্জ্বলন করেন।পরে মাশলটি ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

এবারই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বড় কোন ক্রীড়া ভিত্তিক আসরের আনুষ্ঠানিকতা শুরু করা হলো। আজ বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাডে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিকতা শুরু করেন বিওএ-এর সভাপতি ও সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। এরপর বেলুন উড়িয়ে ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও সাবেক ভলিবল খেলোয়াড় জেসমিন খান পপির হাতে মশাল তুলে দিলে তারা যাত্রা শুরু করেন।

এরপর বিভিন্ন স্থানে ১০টি ভাগে ভাগ হয়ে মশাল বহন করেন ২০ জন ক্রীড়াবিদ। মশালটি টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে মাওয়া ফেরিঘাট হয়ে প্রথমে যাবে বিওএ-র কার্যালয়ে। সেখান থেকে গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেয়া হবে বলে জানাগেছে। এ মশাল বহনে অংশীদার হতে পেরে আনন্দিত সাবেক খেলোয়াড়রা।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০-এর টুঙ্গিপাড়া কর্মসূচীর কো-অর্ডিনেটর এম বি সাইফ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই গেমসের নামকরন করা হয়েছে বঙ্গবন্ধুর নামে এবং এখান থেকেই এই গেমসের মশাল প্রজ্জ্বলন করে এর শুভ সূচনা করা হলো।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে দেশের সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫ হাজার ৩’শ ক্রীড়াবিদ ১ হাজার ২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি। তবে করোনা মহামারির প্রকোপ মাথায় রেখে খোলোয়াড়দের কোভিড টেষ্টসহ নানা পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০-এর সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD