শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ট্রাম্পকে এক হাত নিলেন সৌদি প্রিন্স

ট্রাম্পকে এক হাত নিলেন সৌদি প্রিন্স

নিউজ ডেস্কঃ

ট্রাম্পকে এক হাত নিলেন সৌদি প্রিন্স
আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তৈরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌদি আরবের প্রিন্স তুরকি আল ফয়সাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সিএনবিএস চ্যানেলকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তুরকি বিন আল ফয়সাল বিন আবদুল আজিজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ইস্যুতে ট্রাম্প সৎ ছিলেন না।
সাক্ষাৎকারে তুরকি আরো বলেন, ফিলিস্তিনের কোনো সমাধান না করে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইন এ চুক্তি স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সৎ মধ্যস্থতাকারী নন। এই চুক্তির ফলে আমার বাবা মরহুম বাদশাহও আশাহত হয়েছেন। ১৯৭৩ সালের রমজান মাসে ইসরায়েলকে সহায়তা করায় (বাদশাহ ফয়সাল) যুক্তরাষ্ট্রের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করেন। যাতে আরব ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্র একজন সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

ফিলিস্তিন বিষয়ে সৌদির ভূমিকা বিষয়ে তুরকি বলেন, সৌদি আরব এখনও আরব পিস ইনিশিয়েটিভ এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতিশ্রতিবদ্ধ।
উল্লেখ্য, ১৯৬০ ও ১৯৭০-এর দশকে সৌদি আরব শাসন করেন বাদশাহ ফয়সাল। ১৯৭৩ সালের অক্টোবরের যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করার সিদ্ধান্তে আমেরিকার ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করে তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD