শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দালালের কাছ থেকে অসহায় মহিলার টাকা আদায় করে দিলেন এসিল্যান্ড নলছিটি

দালালের কাছ থেকে অসহায় মহিলার টাকা আদায় করে দিলেন এসিল্যান্ড নলছিটি

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের পারুল বেগম প্রায় ২ বছর আগে এক দালালকে তার জমি রেকর্ড করে দেওয়ার জন্য ৬হাজার ৫শত টাকা প্রদান করেন।
কিন্তু দালাল তার কাজও করে দেয়নি টাকাও ফেরত দেয়নি। পারুল বেগম তার কাজ না হওয়ায় নিজে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তার সমস্যার বিষয়টি জানান।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দালালকে আল্টিমেটাম দিয়ে সোমবার (২৩নভেম্বর) পারুল বেগমের দেওয়া টাকা আদায় করতে সমর্থ হন। আদায়কৃত টাকা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেইদিনই পারুল বেগমকে বুঝিয়ে দেন।
তারই সাথে পারুল বেগমের জমির কাজও যথাসময়ে করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন নলছিটি উপজেলা ভূমি অফিসে কাজের বিনিময়ে কোন টাকা পয়সা নেওয়ার সুযোগ নাই। পারুল বেগম যদি আগে আমাকে বিষয়টি অবহিত করতেন তাহলে আরও আগে আমি টাকা আদায় করে দিতাম। উল্লেখ্য তিনি এর আগেও একবার ভূমি অফিসের এক কর্মচারীর নেওয়া ঘুষের টাকা ভুক্তভোগীকে আদায় করে দিয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD