শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা

দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কলকাতা।।

জে পি নাড্ডার কনভয়ে হামলার জের৷ পাল্টা দিল্লিতে আক্রান্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ একই ভাবে আক্রান্ত বঙ্গ ভবনও৷

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলেই দিল্লিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িরে বাইরের দেওয়ালে কালো রং করে দেয় কয়েক জন৷ আবার রাত সাড়ে দশটা নাগাদ চাণক্যপুরী এলাকায় বঙ্গ ভবনেও হামলা চালায় দুষ্কৃতীরা৷ বঙ্গ ভবনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বঙ্গ ভবনের বাইরের দেওয়ালেও কালো রং করে দেওয়া হয়েছে৷ তবে এই হামলার ঘটনার কথা স্বীকার করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷

যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ বৃহস্পতিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা ডায়মন্ড হারবারে যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ এই ঘটনায় আহত হন বিজেপি-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ও৷ যদিও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে এসে সাড়া না পেয়েই নাটক করছেন বিজেপি নেতারা৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, শিরাকোলে জে পি নাড্ডার কনভয়ে হামলা আসলে মানুষের ক্ষোভের প্রকাশ বহিঃপ্রকাশ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD