শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

বাকের সরকার বাবর।।

দুই ডোজ র টিকা নেওয়ার শর্তে আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। এর ফলে প্রায় দেড় বছর পরে বাংলাদেশিরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ২০ হাজারের বেশি মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন। তবে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৩টি দেশের নাগরিক আপাতত ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ পালনের সুযোগ। সম্প্রতি আরবি নতুন বছরের প্রথম তারিখ থেকে ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। কত সংখ্যক মুসল্লি প্রতিদিন ওমরাহ পালনের সুযোগ পাবেন তাও জানিয়েছে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়।

তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান এবং লেবাননের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এসব দেশের নাগরিকরা আপাতত ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD