শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দুই ডোজ পেলেন ৯ কোটি সাড়ে ১১ লাখ মানুষ

দুই ডোজ পেলেন ৯ কোটি সাড়ে ১১ লাখ মানুষ

নিউজ ডেস্ক।।

করোনা সংক্রমণ ঠেকাতে টিকা কার্যক্রমের শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৮৪৩ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ১১ লাখ ৫৭ হাজার ৯২৬ জন মানুষ। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৫৮ লাখ ১৩ হাজার ৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, শনিবার (১৯ মার্চ) সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৩৫ হাজার ৪২৬ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক লাখ ২৭ হাজার ২৯৩ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৭০ হাজার ২৪৬ জনকে।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসনের টিকা -দেওয়া হয়েছে।

২০২০ সালের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ১৬০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ১৭১ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩০ লাখ ৬৯ হাজার ৯৩৫ শিক্ষার্থী দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে চার হাজার ২৮৬ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ২৯ হাজার ২৭০ জন।

এদিকে, দেশে এ পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ২১৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD