শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দেশের ৭ জেলায় কঠোর লকডাউন

দেশের ৭ জেলায় কঠোর লকডাউন

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ

সারাদেশে বাড়ছে মহামারী করোনাভাইরাসের প্রকোপ। রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে ঢাকার আশপাশের ৭ জেলায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। যেসব জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে – রাজবাড়ী, মাদারীপুর গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর, ।

সচিব বলেন , লকডাউনের আওতায় থাকা জেলাগুলোতে পণ্যবাহী ট্রাক ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া এর বাইরে যদি কোনো জেলা লকডাউন দেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে জেলা প্রশাসন থেকে লকডাউন দিতে পারবে।

এছাড়াও গত ১৬ জুন সারাদেশে করোনার বিস্তাররোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জারি করা হয়৷ প্রজ্ঞাপনে বলা হয় চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD