শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দেশে এ পর্যন্ত সাতজনের দেহে ওমিক্রন শনাক্ত

দেশে এ পর্যন্ত সাতজনের দেহে ওমিক্রন শনাক্ত

নিউজ ডেস্ক।
দেশে আরও তিনজনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এর আগে চার জনের নমুনায় এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ‌্যায় একজন এবং রাতে আরও ৩ জনের দে‌হে ওমিক্রন শনাক্ত হয়।

মঙ্গলবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। নতুন আরও তিনজনের তথ্য আপলোড করেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

নতুন শনাক্ত হওয়া তিন নারী ৪৭, ৮৪ এবং ৩০ বছর বয়সী। তাদের অবস্থান ঢাকার বনানীতে। তাদের নমুনা গত ১৯ ও ২০ ডিসেম্বর সংগ্রহ করা হয়।

বৈশ্বিক এই ডাটাবেজে এখন পর্যন্ত এই সাতজনের তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে ৬ জন নারী এবং একজন পুরুষ। তবে ওমিক্রনে আক্রান্ত জাতীয় দলের দুই নারী ক্রিকেটার এখন পুরোপুরি সুস্থ। নতুন শনাক্ত ৩ জনের নমুনা জিনোম সিকোয়েন্স করেছে যৌথভাবে আইইডিসিআর এবং ইন্সটিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেশিয়েটিভ (আইদেশী)।

দে‌শে গত ১১ ডি‌সেম্বর জিম্বাবু‌য়ে সফর থে‌কে ফেরা দুইজন নারী জাতীয় দ‌লের ক্রিকেটা‌রের প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারা বর্তমানে সুস্থ।

সব মি‌লিয়ে এ পর্যন্ত দে‌শে মোট ৭ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হলো।

উল্লেখ্য, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে পাঠানো করোনা ভাইরাসের জিনোমিক ডেটা জমা রাখছে জিআইএসএআইডি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD