শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু শনাক্ত ১৭২৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু শনাক্ত ১৭২৪

নিডস নিউজ ডেক্সঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮০২ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭২৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন করোনা রোগী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।

এর একদিন আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ১ হাজার ৮১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৬ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৭৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৩২৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১২ লাখ ১৭৬ হাজার ৬৬৫ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার মানুষের। আর সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৮০৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬ জন।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ১১৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪ জন।

আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৮ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৭০০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD