শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩৩০ রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩৩০ রোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
একদিকে করোনা আবার অন্যদিকে ডেঙ্গু। করোনার ভয়াল থাবা কোনোভাবেই যাচ্ছে না। তার সাথে আবার নতুন রেকর্ড করে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৮৪ জন রাজধানী ও বাইরের হাসপাতালে ৪৬ জন ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ৩৩০ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৩০ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১৫৪ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৩১ জন ভর্তি হন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ১৩১ ও বাইরের বিভিন্ন বিভাগে ১৩১ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৬৬৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD