বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি।।

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

তিনি জানান, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু ভোর থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের ফেরি চালাতে অসুবিধায় পড়তে হয়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD