শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দৌলতদিয়া ফেরিঘাট, যানবাহন পারাপার বন্ধ

দৌলতদিয়া ফেরিঘাট, যানবাহন পারাপার বন্ধ

নিউজ ডেস্ক।।
হঠাৎ করেই পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায়, ফেরি ঘাটের পল্টুনের এ্যাপরোজ সড়ক ও র্যাম পানির নিচে তলিয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের দুটি ফেরিঘাট দিয়ে শুক্রবার গভীর রাত থেকেই যানবাহন পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়াও ২১টি ফেরির মধ্যে ৪টি ফেরি ভাসমান কারখানায় মেরামতে থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। এ সারি আরো বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

শুক্রবার (২০ মে) সরেজমিনে ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ৪ ও ৫ নং ফেরি ঘাটের এ্যাপরোজ সড়ক ও পল্টুনের র্যামে পানি উঠেছে। পানিতে এ্যাপরোজ সড়ক ডুবে যাওয়ার কারনে ঘাট দুইটি বন্ধ রয়েছে। এছাড়া ১ও ২ নং ঘাট দীর্ঘ দিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে। ৭ টি ফেরি ঘাটের মধ্যে বর্তমান ৩ টি ঘাট দিয়ে যানবাহন চলাচল করছে।

রেকার না থাকায় শুক্রবার বেলা ৩টা পর্যন্তও পানিতে ডুবে যাওয়ার ঘাট দুইটি সংস্কারের কাজ শুরু হয়নি।

অপর দিকে ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ৬কিলোমিটার এলাকাজুড়ে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়েছে ৬শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়াও অপর আরেকটি লাইনে ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেট পর্যন্ত ৩কিলোমিটার এলাকায় প্রায় ২শতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় রয়েছে। ফলে মহাসড়কে সিরিয়ালে আটকে থেকে দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের।

সিরিয়ালে আটকে থাকা পণ্যবাহী ট্রাকের চালক রাশেদুল বেপারী বলেন, গত কাল সন্ধ্যায় ঘাটে সিরিয়ালে আটকা পড়ি এখন বেলা প্রায় ১টা বাজে, এখন পর্যন্ত ফেরির নাগাল পাইনি, যে পরিস্থিতি তাতে আজকে ফেরি পাওয়ার সম্ভবনা খুবই কম। সড়কের উপর সিরিয়ালে আটকে থেকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছি।

গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক সালমা বেগম বলেন, গত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর পানি ৫.১৮ সেঃ মিঃ থেকে ৮০ সেঃ বৃদ্ধি ৫.৯৮ সেঃমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার আরটিও রাকিব হাসান বলেন, হঠাৎ নদীর পানি বৃদ্ধি হওয়ায় দৌলতদিয়া প্রান্তের দুটি ঘাট বন্ধ হয়ে যায়। এবং ২১টি ফেরির মধ্যে ৪টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারনে বিকল হয়ে ভাসমাণ কারখানা মধুমতিতে রয়েছে। ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দ্রুতই ঘাট দুটি সংস্কার করে যানবাহন পারাপারের উপযোগী করা হবে।

বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের কারিগরি প্রকৌশলী পাপ্পু কুমার প্রামাণিক বলেন, আমাদের দুই পারের মোট তিনটি ঘাটের পন্টুনের এ্যাপরোজ সড়ক ও পল্টুনের র্যামের উপর পানি উঠেছে। ডুবে যাওয়া ফেরি ঘাট দুইটি লো ওয়াটার থেকে মিড ওয়াটারে উঠানোর প্রস্তুতি চলছে। একটি মাত্র রেকার মেশিন থাকায় ঘাট সংস্কারে বিলম্ব হচ্ছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD